পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় শাহানা বেগম (৪৭) নামের এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানা বেগম কাঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকার মো. হানিফ খানের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে শাহানা বেগম সপ্তগ্রাম বাজারে আসেন। এর কিছুক্ষণ পরে তিনি বাড়ি যাওয়ার সময় বাবুরহাট থেকে চরদুয়ানীর উদ্দেশ্যে রওনা হলে ভাড়ায় চালিত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহানা বেগমকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানা উপপরিদর্শক অসীম বিশ্বাস বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply