1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বরগুনায় অটোরিকশার চাপায় ব্যবসায়ী নিহত - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

বরগুনায় অটোরিকশার চাপায় ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

বরগুনা প্রতিনিধি,

বরগুনার তালতলীতে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় নুরু জোমাদ্দার নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

জানাগেছে, নুরু জোমাদ্দার রবিবার বেলা ১১ টার দিকে তালতলী বাজারে দোকানে যেতে মালিপাড়া বাসার সামনে বের হয়। এমন সময় লাউপাড়া থেকে ব্যাটারী চালিত অটোরিকশার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজনিন জাহান তাকে মৃত্যু ঘোষনা করেন। ঘাতক অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। চালক পালিয়ে গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন জাহান বলেন, নুরু জোমাদ্দারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ব্যাটারী চালিত অটোগাড়ীটি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার