1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ট্রাকের পেছন আরেক ট্রাকের ধাক্কায় নিহত এক - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ট্রাকের পেছন আরেক ট্রাকের ধাক্কায় নিহত এক

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি,

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে একজন নিহত হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকালে ষোলঘর ফুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ব্যক্তি পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের হেল্পার ছিলো। তবে তার নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ষোলঘর এলাকায় পৌঁছালে বড় একটিকে পেছনে ধাক্কা দেয় ছোট একটি ট্রাক। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকটির সামনে বসা হেল্পার দুইট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার