1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পাথরঘাটায় গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই এমন স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় গ্লোবাল ডে অফ ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে (২০ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পাড়ে সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এর আয়োজনে ক্রিয়া প্রকল্পের আওতায় জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন ২০২৪ উদযাপন করা হয়।

ক্লাইমেট স্ট্রাইক এ ক্রিয়া প্রকল্পের ইয়থ সদস্যরা বিষখালী নদীর পাড়ে বাংলাদেশের পক্ষে কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম দাবি গুলো, গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানো, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ ইত্যাদি। এসময় ইয়থ সদস্যরা বিষখালী নদীর পাড়ে ক্লাইমেট স্ট্রাইক করেন।

ক্রিয়া প্রকল্পের ইয়থ সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তাজমেরী লিখন এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার