1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ত্রিমুখী সংঘর্ষের পর ৩দিন বন্ধ ঢাকা কলেজ - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ত্রিমুখী সংঘর্ষের পর ৩দিন বন্ধ ঢাকা কলেজ

  • প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩

রাজধানীর সায়েন্সল্যাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের পর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ।
রোববার (৫ মার্চ) বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবেবরাত উপলক্ষে দুই দিন মিলিয়ে মোট তিন দিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে’ ৮ মার্চ তারিখেও কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

৮ মার্চ ছাড়া উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার