1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
রাজধানীর সরকারি ৩টি হাসপাতালে র‌্যাবের অভিযান - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রাজধানীর সরকারি ৩টি হাসপাতালে র‌্যাবের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

রাজধানীর সরকারি তিনটি হাসপাতালে একযোগে দালালবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক গণামাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে একযোগে অভিযান শুরু হয়েছে।

র‌্যাবের কর্মকর্তা আরো বলেন, হাসপাতালগুলোর সামনে দালালদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে একযোগে দালালবিরোধী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার