1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় ছেড়ে আসা বি,আর,টি,সি বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা,নিহত-৩ - দৈনিক প্রথম প্রহর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

পাথরঘাটায় ছেড়ে আসা বি,আর,টি,সি বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা,নিহত-৩

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩০ যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ওই বাসের সুপারভাইজার এবং অপরজন যাত্রী। তবে নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত যাত্রীদের উদ্ধার করেছেন হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।

এ সময় গুরুতর আহত ৩০ যাত্রীকে রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাসচালককে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার