1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
এক লাইনে দুই ট্রেনের সংঘর্ষে আহত ২৫ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

এক লাইনে দুই ট্রেনের সংঘর্ষে আহত ২৫

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একই লাইনে উঠে যাওয়া একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার এই সংঘর্ষে এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার