1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানান।

তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার