1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ভোরে ভূমিকম্পে কাঁপলো ঢাকা - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

ভোরে ভূমিকম্পে কাঁপলো ঢাকা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

মোবাইলফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে নরসিংদী জেলায়।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়।

এদিকে ঢাকার এত কাছে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি থাকার বিষয়টিতেও উদ্বেগ জানিয়েছেন ভূতত্ববিদরা।

তবে ঘটনার পর হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার