1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই

  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩

মাকে হারালেন দীপু মনি।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

আজ শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি রোববার সকালে দেশে ফিরবেন।

শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে।

রহিমা ওয়াদুদ ছিলেন ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার