1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
দেশে আবারও করোনার প্রভাব বেড়েছে: মৃত্যু এক সনাক্ত ৯ - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দেশে আবারও করোনার প্রভাব বেড়েছে: মৃত্যু এক সনাক্ত ৯

  • প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

দেশে ২৪ ঘণ্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার