1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী

  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সবশেষ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।
এতে জানানো হয়, সোমবার পর্যন্ত ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ৩১ জন।

গত ২১ মে চলতি বছরে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার