1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ১৩ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ৪ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি করে সংস্থাটি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর গ্রামীণ টেলিকম পরিদর্শন করেছে। পরিদর্শনে গিয়ে অধিদফতর গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের তথ্য পেয়েছে। এর মধ্যে ১০১ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার