1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
রাজধানীতে ৩২ জনকে গ্রেফতার করেন পুলিশ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

রাজধানীতে ৩২ জনকে গ্রেফতার করেন পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ২২২ ইয়াবা, ৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের হয়েছে। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার