চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছিন আরাফাত নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফত উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার ছাত্র ও কোরআনের হাফেজ ছিলেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইয়াছিন। এ সময় রাস্তা উঁচু-নিচু থাকায় কংক্রিটের সঙ্গে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। ওই সময় চাঁদপুর থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply