1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না:আইনমন্ত্রী - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না:আইনমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেঠি) ১৪ শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া রাজনীতি করবেন কি না সেটা তার একান্ত ব্যাক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার