1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে হুমায়ুন সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে হুমায়ুন সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আমতলী বরগুনা প্রতিনিধি,
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি আমতলী উপজেলা শাখার নির্বাচনে হুমায়ুন কবির সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। শনিবার হাসপাতাল সড়কের সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার গাজী মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় শনিবার সকাল ১০ থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে এক’শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম কাওসার, আব্দুস সালাম হাওলাদার, জসিম উদ্দিন হাওলাদার, আসাদুজ্জামান জাফর, মামুন বিশ্বাস ও রুহুল আমিন হাওলাদার। ১১০ জন ভোটারের মধ্যে হুমায়ুন কবির ৭২ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি দেলোয়ার হোসেন খাঁন পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাসুদ রানা পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুল ইসলাম ও কোষাধাক্ষ পদে জাকারিয়া বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার গাজী রফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করলাম। ছোট্ট পরিসরে হলেও এ নির্বাচন মানুষকে উৎসাহ জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার